Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 June, 2026,
3:14 pm

লিংক কপি করা হয়েছে!

কর্মমুখী শিক্ষার ওপর জোর, ঘুরে দাঁড়ানোর বার্তা প্রধানমন্ত্রীর

কর্মমুখী শিক্ষার ওপর জোর, ঘুরে দাঁড়ানোর বার্তা প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

দেশকে দক্ষ মানবসম্পদনির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক সংকট ও অগণতান্ত্রিক শাসনের ফলে দেশের শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নতুন বাস্তবতায় বাংলাদেশকে ঘুরে দাঁড়াতেই হবে এবং সেই পরিবর্তনের মূল চালিকাশক্তি হবে শিক্ষা।

রোববার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের জন্য যারা অবদান রেখেছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা জরুরি। শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে দুই হাজারের বেশি কলেজ এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং প্রায় ৪০ লাখ শিক্ষার্থী সেখানে অধ্যয়ন করছে। প্রতিষ্ঠার পর থেকে এক কোটিরও বেশি শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।

তারেক রহমান বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও আধুনিক প্রযুক্তির বিস্তারে কর্মক্ষেত্র দ্রুত বদলে যাচ্ছে। ফলে শুধু সনদনির্ভর শিক্ষা নয়, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করা সময়ের দাবি।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কোয়ান্টাম কম্পিউটিং, ন্যানোটেকনোলজি এবং থ্রিডি প্রিন্টিংয়ের মতো খাতে দক্ষ জনশক্তি তৈরি না হলে ভবিষ্যতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এ কারণে শিক্ষা কারিকুলামকে আরও বাস্তবমুখী ও প্রযুক্তিকেন্দ্রিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, উচ্চশিক্ষা শেষ করার পরও অনেক তরুণ চাকরি পাচ্ছেন না। এর অন্যতম কারণ ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি। এই সমস্যা সমাধানে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি অ্যাপ্রেন্টিসশিপ ও ইন্টার্নশিপ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি আরও জানান, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণার জন্য সিড ফান্ডিং ও ইনোভেশন গ্রান্ট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু চাকরিপ্রার্থী নয়, কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন।

বক্তব্যের শেষদিকে প্রধানমন্ত্রী নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি দায়িত্বশীল ও মানবিক নাগরিক গড়ে তুলতে নৈতিক শিক্ষার বিকল্প নেই। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করে তোলার আহ্বান জানান তিনি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...