Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 7 June, 2026,
12:42 pm

লিংক কপি করা হয়েছে!

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালত বলেন, মামলার সাক্ষ্য, আলামত ও উপস্থাপিত তথ্যপ্রমাণে শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণের ঘটনা প্রমাণিত হয়েছে। আদালতের পর্যবেক্ষণে দুই আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত হওয়ায় তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে।

এর আগে সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সোহেল রানাকে এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়। পরে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।

গত ৪ জুন মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায়ের জন্য ৭ জুন দিন ধার্য করেন। মাত্র ১৯ দিনের মধ্যে তদন্ত, অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আজ মামলার রায় ঘোষণা করা হলো।

উল্লেখ্য, গত ১৯ মে পল্লবী এলাকায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরে পুলিশ অভিযান চালিয়ে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে গ্রেপ্তার করে এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর আদালতের পর্যবেক্ষণ ও অন্যান্য নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...