Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 7 June, 2026,
11:56 am

লিংক কপি করা হয়েছে!

সীমান্ত হত্যা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চাইলেন নাহিদ ইসলাম

সীমান্ত হত্যা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চাইলেন নাহিদ ইসলাম

সংগৃহীত ছবি

সীমান্তে বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ওই বক্তব্যকে আপত্তিকর ও অপমানজনক আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

শনিবার (৬ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রের একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্য কাম্য নয়। বক্তব্য দেওয়ার কয়েকদিন পার হলেও স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বা প্রত্যাহারের ঘোষণা আসেনি। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না থাকায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলামের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যার বিষয়টিকে সীমিত পরিসরে ব্যাখ্যা করে ঘটনাগুলোর গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেছেন। তার মতে, শুধু শূন্যরেখায় সংঘটিত হত্যাকাণ্ডকে সীমান্ত হত্যা হিসেবে বিবেচনা করা হলে সীমান্ত এলাকায় ঘটে যাওয়া বহু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আড়ালে থেকে যাবে।

পোস্টে আন্তর্জাতিক মানবাধিকার আইন, জাতিসংঘের নীতিমালা এবং জেনেভা কনভেনশনের প্রসঙ্গও তুলে ধরা হয়। সেখানে বলা হয়, নিরস্ত্র বেসামরিক মানুষের বিরুদ্ধে অতিরিক্ত বা অযৌক্তিক প্রাণঘাতী শক্তি প্রয়োগ আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, সীমান্তে বাংলাদেশিদের মৃত্যু নিয়ে অতীতেও বিভিন্ন বিতর্কিত মন্তব্য জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের বক্তব্য আরও সতর্ক ও সংবেদনশীল হওয়া প্রয়োজন।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দ্রুত বক্তব্য প্রত্যাহার এবং এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অন্য দেশের অভ্যন্তরে কোনো অপরাধে জড়িত থাকা বা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় কেউ নিহত হলে তাকে সীমান্ত হত্যা হিসেবে অভিহিত করা ঠিক হবে না। তার এ বক্তব্য নিয়েই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...