Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 June, 2026,
1:56 pm

লিংক কপি করা হয়েছে!

দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র তোলপাড়: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজপথে প্রতিষ্ঠাতা

দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র তোলপাড়: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজপথে প্রতিষ্ঠাতা

সংগৃহীত ছবি

ভারতের শিক্ষা ব্যবস্থায় একের পর এক প্রশ্নফাঁস এবং পরীক্ষার মূল্যায়নে নজিরবিহীন অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্ব পদত্যাগের দাবিতে দিল্লির ঐতিহ্যবাহী যন্তর মন্তরে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে ভিন্নধর্মী রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি’। এই প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই দিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং খোদ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সরকারি বাসভবনের সামনেও।

চলতি বছরের এনইইটি-ইউ ২০২৬, সিইউইটি, এসএসসি জিডি এবং সিবিএসই পরীক্ষার অন-স্কিন মার্কিং মূল্যায়ন পদ্ধতিতে নজিরবিহীন জালিয়াতি, কাঠামোগত ব্যর্থতা ও প্রশ্নফাঁসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন আন্দোলনকারীরা। তাদের একমাত্র ও প্রধান দাবি হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

বিক্ষোভে সরাসরি নেতৃত্ব দিতে শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছান ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বিমানবন্দর থেকে নেমেই তিনি প্রথমে পার্লামেন্ট স্ট্রিট থানায় যান বিক্ষোভের আনুষ্ঠানিক অনুমতি নেওয়ার জন্য। আইনি প্রক্রিয়া শেষ করে তিনি সরাসরি যন্তর মন্তরের মূল আন্দোলনস্থলে গিয়ে যোগ দেন।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে বোস্টন থেকে দেওয়া এক ঘোষণায় দীপকে জানিয়েছিলেন, ভারতের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন গড়তে তিনি দেশে ফিরছেন।

এদিকে এই ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের লাদাখ অঞ্চলের প্রখ্যাত অধিকারকর্মী সোনম ওয়াংচুক। উল্লেখ্য, লাদাখের স্বায়ত্তশাসনের দাবিতে গত সেপ্টেম্বর মাসে হওয়া এক আন্দোলনের জেরে গ্রেপ্তার হয়ে দীর্ঘ ছয় মাস বন্দি ছিলেন এই সমাজকর্মী।

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নামের সাথে মিল রেখে তৈরি করা এই ব্যঙ্গাত্মক দল ‘ককরোচ জনতা পার্টি’ গত মাসে আত্মপ্রকাশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই দলটির অনুসারী সংখ্যা লাখ লাখ ছাড়িয়ে গেছে। ‘তরুণদের জন্য, তরুণদের দ্বারা, তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম’ এই স্লোগানকে সামনে রেখে ভারতের শিক্ষার্থীদের মাঝে দলটির গ্রহণযোগ্যতা দিন দিন আকাশচুম্বী হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...