Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 4 June, 2026,
4:12 pm

লিংক কপি করা হয়েছে!

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে, জেনে নিন পুরো প্রক্রিয়া

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে, জেনে নিন পুরো প্রক্রিয়া

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে দর্শকদের আগ্রহ যখন তুঙ্গে, তখন মোবাইল ও অনলাইন প্ল্যাটফর্মে খেলা দেখার সুযোগ নিয়ে এসেছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর বাংলালিংক। প্রতিষ্ঠানটি টুর্নামেন্টটির ওটিটি স্ট্রিমিং স্বত্ব পাওয়ায় বাংলাদেশের দর্শকরা টফি প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্মার্টফোন, ল্যাপটপ ও স্মার্ট টিভিতে টফি ব্যবহার করে ম্যাচ দেখা যাবে। এজন্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর এবং আইফোন ব্যবহারকারীদের অ্যাপ স্টোর থেকে টফি অ্যাপ ডাউনলোড করতে হবে।

অ্যাপ ইনস্টল করার পর মোবাইল নম্বর দিয়ে লগইন করে বিশ্বকাপভিত্তিক সাবস্ক্রিপশন বা নির্ধারিত প্যাকেজ সক্রিয় করতে হবে। টফির পাশাপাশি মাই বিএল সুপার অ্যাপ থেকেও প্রয়োজনীয় প্যাকেজ কেনার সুবিধা রাখা হবে বলে জানা গেছে।

বড় পর্দায় খেলা দেখতে আগ্রহীরা স্মার্ট টিভি কিংবা ল্যাপটপেও টফি ব্যবহার করতে পারবেন। তবে নিরবচ্ছিন্ন স্ট্রিমিং নিশ্চিত করতে ভালো মানের ইন্টারনেট সংযোগ ব্যবহারের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ বাংলাদেশ সময় গভীর রাত ও ভোরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দর্শকদের আগেই ডাটা প্যাক, ওয়াই-ফাই সংযোগ এবং অ্যাপ আপডেট করে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচার নিয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিটিভি, টি-স্পোর্টস ও স্টার নিউজের একটি কনসোর্টিয়াম বাংলাদেশে টুর্নামেন্টটির সম্প্রচার স্বত্ব পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ টফিতে বিপুলসংখ্যক দর্শক উপভোগ করেছিলেন। এবার ৪৮ দলের অংশগ্রহণে ম্যাচ সংখ্যা ১০৪-এ উন্নীত হওয়ায় অনলাইন স্ট্রিমিংয়ের চাহিদা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...