Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 4 June, 2026,
12:39 pm

লিংক কপি করা হয়েছে!

সাড়ে ১০ কোটি টাকার ল্যান্ডফিল ফাঁকা, নদীর পাড়ে জমছে ময়লার পাহাড়

সাড়ে ১০ কোটি টাকার ল্যান্ডফিল ফাঁকা, নদীর পাড়ে জমছে ময়লার পাহাড়

সংগৃহীত ছবি

শেরপুর পৌরসভায় আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে প্রায় সাড়ে ১০ কোটি টাকা ব্যয় করা হলেও শহরের উল্লেখযোগ্য পরিমাণ বর্জ্য এখনো মৃগী নদীর তীরে ফেলা হচ্ছে। এতে নদী দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

পৌরসভা সূত্রে জানা গেছে, নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় অষ্টমীতলা এলাকায় প্রায় তিন একর জমিতে একটি স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ করা হয়। তবে বিভিন্ন কারণে সেটি পূর্ণাঙ্গভাবে ব্যবহার না হওয়ায় শহরের বড় অংশের বর্জ্য এখনো মীরগঞ্জ-কালিগঞ্জ এলাকার নদীতীরবর্তী স্থানে ফেলা হচ্ছে। এজন্য প্রতিবছর ব্যক্তিমালিকানাধীন জমিও ভাড়া নিতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতিদিন পৌরসভার ময়লার গাড়ি বিভিন্ন এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে নদীর পাড়ে এনে ফেলছে। এসব বর্জ্যের মধ্যে প্লাস্টিক, পলিথিন, গৃহস্থালি বর্জ্যসহ নানা ধরনের ক্ষতিকর উপাদান রয়েছে। ফলে নদীর পানি দূষিত হচ্ছে এবং আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।

রুস্তম আলী নামের এক বাসিন্দা বলেন, বর্জ্যের দুর্গন্ধে এলাকায় স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টির সময় ময়লার একটি অংশ নদীতে মিশে পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে।

আলী আকবর বলেন, দীর্ঘদিন ধরে নদীর ধারে ময়লা ফেলা হচ্ছে। দুর্গন্ধের পাশাপাশি পরিবেশ দূষণও বাড়ছে। এভাবে চলতে থাকলে মানুষের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে।

পথচারী নাজিম উদ্দিন জানান, দিনে কয়েকবার ময়লার গাড়ি এসে বর্জ্য ফেলছে। রাস্তার দুই পাশজুড়ে আবর্জনা ছড়িয়ে থাকায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

লাইলি বেগমের প্রশ্ন, সরকার কোটি টাকা ব্যয়ে ল্যান্ডফিল নির্মাণ করলেও সেটি যদি ব্যবহার না হয়, তাহলে প্রকল্পের উদ্দেশ্য কতটা বাস্তবায়িত হচ্ছে?

পরিবেশ ও উন্নয়নকর্মী সাইদুর রহমান শামীম বলেন, নির্ধারিত ডাম্পিং সুবিধা থাকা সত্ত্বেও নদীর তীরে বর্জ্য ফেলা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এতে জলজ প্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষিজমির উর্বরতাও কমে যেতে পারে।

এ বিষয়ে শেরপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ উদ্দিন বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে দেশের অনেক পৌরসভার জন্য বড় চ্যালেঞ্জ। বর্জ্যকে সম্পদে রূপান্তরের কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা গেলে এ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব।

পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা জানান, বর্তমানে উৎপন্ন বর্জ্যের পরিমাণ এত বেশি যে বিদ্যমান ল্যান্ডফিল এককভাবে সব বর্জ্য ধারণ করতে পারছে না। তাই সাময়িকভাবে বিকল্প স্থান ব্যবহার করতে হচ্ছে। তবে স্থানীয়দের ভোগান্তি ও পরিবেশগত বিষয় বিবেচনায় রেখে স্থায়ী সমাধানের জন্য কাজ করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে নদীর তীরে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। একই সঙ্গে কোটি টাকা ব্যয়ে নির্মিত ল্যান্ডফিলকে পূর্ণাঙ্গভাবে চালু করে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...