Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 3 June, 2026,
4:13 pm

লিংক কপি করা হয়েছে!

বিশ্বকাপ দলে উরুগুয়ে, চমক সুয়ারেজের অনুপস্থিতি

বিশ্বকাপ দলে উরুগুয়ে, চমক সুয়ারেজের অনুপস্থিতি

সংগৃহীত ছবি

বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে উরুগুয়ে। কোচ মার্সেলো বিয়েলসার ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ফেদেরিকো ভালভার্দে, ডারউইন নুনিয়েস, ম্যানুয়েল উগার্তে ও রোনাল্ড আরাউহোর মতো তারকা ফুটবলাররা। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো, দলে রাখা হয়নি অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজকে।

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পরও প্রয়োজনে জাতীয় দলের হয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন ৩৯ বছর বয়সী সুয়ারেজ। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই বিশ্বকাপের পরিকল্পনা সাজিয়েছেন বিয়েলসা।

দলের মাঝমাঠে নেতৃত্ব দেবেন রিয়াল মাদ্রিদ তারকা ফেদেরিকো ভালভার্দে। তার সঙ্গে থাকছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানুয়েল উগার্তে, টটেনহ্যামের রদ্রিগো বেনতানকুর এবং জর্জিয়ান ডি আররাসকায়েতা।

রক্ষণভাগে ভরসার নাম রোনাল্ড আরাউহো ও হোসে মারিয়া হিমেনেস। পাশাপাশি দলে ফিরেছেন অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা, যিনি আন্তর্জাতিক অবসর ভেঙে আবারও জাতীয় দলের জার্সি গায়ে তুলছেন।

আক্রমণভাগে ডারউইন নুনিয়েসের ওপর বড় প্রত্যাশা থাকছে উরুগুয়ের। তার সঙ্গে ফরোয়ার্ড লাইনে রয়েছেন রদ্রিগো আগিরে ও ফেদেরিকো ভিনিয়াস।

অভিজ্ঞতা ও তরুণ শক্তির সমন্বয়ে গড়া এই দল নিয়ে বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন দেখছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: সান্তিয়াগো মেলে, ফার্নান্দো মুসলেরা, সের্হিও রোচেত।

ডিফেন্ডার: গিয়ের্মো ভারেলা, সেবাস্তিয়ান কাসেরেস, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া হিমেনেস, সান্তিয়াগো বুয়েনো, মাথিয়াস অলিভেরা, মাতিয়াস ভিনিয়া, হোয়াকিন পিকেরেস।

মিডফিল্ডার: হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, ম্যানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্তিনেস, জর্জিয়ান ডি আররাসকায়েতা, ফাকুন্দো পেল্লিস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, নিকোলাস দে লা ক্রুস, ব্রায়ান রদ্রিগেস, আগুস্তিন কানোব্বিও, রদ্রিগো সালাজার, রদ্রিগো বেনতানকুর, ফেদেরিকো ভালভার্দে।

ফরোয়ার্ড: রদ্রিগো আগিরে, ডারউইন নুনিয়েস, ফেদেরিকো ভিনিয়াস।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...