Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 2 June, 2026,
5:29 pm

লিংক কপি করা হয়েছে!

এসএসসি পরীক্ষার তারিখ নিয়ে নতুন ভাবনা, সিদ্ধান্ত বদলাতে পারে সরকার

এসএসসি পরীক্ষার তারিখ নিয়ে নতুন ভাবনা, সিদ্ধান্ত বদলাতে পারে সরকার

সংগৃহীত ছবি

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনার সম্ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। পরীক্ষার সময় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার পর বিষয়টি নতুন করে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে অংশীজনদের সঙ্গে আরও এক দফা আলোচনা হবে। সেই আলোচনার ভিত্তিতে প্রয়োজন হলে পূর্বঘোষিত সূচিতে পরিবর্তন আনা হতে পারে।

শিক্ষামন্ত্রী জানান, রমজান মাসের বিষয়টি বিবেচনায় রেখেই পরীক্ষার সময় এগিয়ে আনার পরিকল্পনা করা হয়েছিল। প্রাথমিকভাবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা নেওয়ার চিন্তা থাকলেও পরে সেটি জানুয়ারির শুরুতে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এ সিদ্ধান্ত ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহল থেকে মতামত ও সমালোচনা সামনে এসেছে। অনেকেই রোজার পরে পরীক্ষা আয়োজনের পক্ষে মত দিয়েছেন।

এহসানুল হক মিলন বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সবার সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে উপযোগী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শুরু হবে। পাশাপাশি দীর্ঘদিনের সেশনজট কমিয়ে আনার লক্ষ্যে শিক্ষা কার্যক্রমকে আরও সময়োপযোগী করার পরিকল্পনার কথাও জানিয়েছিল সরকার।

এখন নতুন করে আলোচনার ফলে পরীক্ষার চূড়ান্ত সূচিতে কোনো পরিবর্তন আসে কি না, সেদিকেই নজর শিক্ষার্থী ও অভিভাবকদের।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...