Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 2 June, 2026,
3:44 pm

লিংক কপি করা হয়েছে!

৩০ লাখ টাকা নিয়ে রাশিয়ায় পাঠিয়ে সেনাবাহিনীতে বিক্রি, দেশে ফেরাতে উদ্যোগ

৩০ লাখ টাকা নিয়ে রাশিয়ায় পাঠিয়ে সেনাবাহিনীতে বিক্রি, দেশে ফেরাতে উদ্যোগ

সংগৃহীত ছবি

চাকরি ও উচ্চ বেতনের প্রলোভনে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশি যুবককে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার। একই সঙ্গে এ ঘটনায় জড়িত তিনটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, ভুক্তভোগীদের পরিবার অভিযোগ করেছে যে চাকরি ও উন্নত সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে জনপ্রতি প্রায় ৩০ লাখ টাকা নেওয়া হয়। পরে তাদের রাশিয়ায় পাঠিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে ফেলা হয়েছে।

তিনি জানান, প্রতারণার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো আর এস ইন্টারন্যাশনাল, জাবাল-ই-নূর এবং টিএস ওভারসিস লিমিটেড।

আরিফুল হক চৌধুরী বলেন, রাশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসকে সংশ্লিষ্ট নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মানবপাচার ও বিদেশে চাকরির নামে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি বিদেশে কর্মসংস্থানের সুযোগের আড়ালে নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাতের সুনাম ধরে রাখতে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ার তদারকি আরও জোরদার করা হবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক এবং মন্ত্রণালয়ের সচিব মোখতার হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় প্রস্তাবিত ‘প্রবাসী কার্ড’ নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, এই কার্ড চালু হলে প্রবাসীরা একটি একক পরিচয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা, ব্যাংকিং সুবিধা, ডিজিটাল পরিচয় এবং রেমিট্যান্সসংক্রান্ত সুবিধা গ্রহণ করতে পারবেন। বর্তমানে কার্ডটির কাঠামো ও সুবিধাসমূহ চূড়ান্ত করার কাজ চলছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং প্রতারণা রোধে এ ধরনের পদক্ষেপ বৈদেশিক কর্মসংস্থান খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...