Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 2 June, 2026,
11:49 am

লিংক কপি করা হয়েছে!

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের আঘাত, নিহত ৪

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের আঘাত, নিহত ৪

সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) ভোরে উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গামুখী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত অপর দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

সড়ক দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...