আসন্ন Eid al-Adha উপলক্ষে কোরবানির পশুর চামড়া সুষ্ঠুভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার লক্ষ্যে কন্ট্রোল রুম চালু করেছে Ministry of Commerce।
রোববার (২৪ মে) উপসচিব নাসরিন সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ১২ এপ্রিল একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো, পর্যাপ্ত লবণ ব্যবহার এবং কাঁচা চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক টেক্সট বার্তা দেশের সব টেলিভিশন চ্যানেলে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
চামড়া ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে বলেও জানানো হয়।
সম্প্রতি বাণিজ্যমন্ত্রী Khandaker Abdul Muqtadir বলেন,
“কোরবানির একটি চামড়াও যেন নষ্ট না হয়—এ বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। আমরা এটিকে জাতীয় দায়িত্ব হিসেবে নিয়েছি।”
তিনি আরও বলেন, কোরবানির চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। সঠিকভাবে সংরক্ষণ করা গেলে দেশের চামড়া শিল্প, রপ্তানি আয় এবং এতিমখানা, মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে।
সরকার জানিয়েছে, প্রতিবছর অসচেতনতা ও সঠিক সংরক্ষণের অভাবে বিপুল পরিমাণ কাঁচা চামড়া নষ্ট হয়। এবার সেই ক্ষতি কমাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।