Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 23 May, 2026,
12:35 pm

লিংক কপি করা হয়েছে!

কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’

কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’

সংগৃহীত ছবি

আসন্ন Eid al-Adha সামনে রেখে দেশজুড়ে বড় গরু নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন Muradnagar উপজেলার রায়তলা গ্রামে সবার নজর কেড়েছে বিশাল আকৃতির কুচকুচে কালো ষাঁড় ‘কালাবাহাদুর’।

প্রায় ৯ মণ ওজনের এই গরুটি এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন একনজর কালাবাহাদুরকে দেখতে।

আড়াই বছর বয়সী এই বিশাল ষাঁড়টির উচ্চতা প্রায় ৫ ফুট এবং দৈর্ঘ্য ৬ থেকে ৭ ফুট। গরুটির মালিক মাওলানা নাছির উল্লাহ জানান, প্রায় এক বছর ধরে অত্যন্ত যত্ন ও ভালোবাসায় তিনি গরুটিকে লালন-পালন করছেন।

তার ভাষায়,
“গরুটাকে কখনো শুধু পশু মনে হয়নি, পরিবারের সদস্যের মতোই আদর করেছি। আল্লাহর রহমতে কোনো কৃত্রিম পদ্ধতি ছাড়াই এত সুন্দরভাবে বড় হয়েছে।”

তিনি জানান, কালাবাহাদুরকে কোনো ধরনের ইনজেকশন বা কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ করা হয়নি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রতিদিন তিন কেজি ভুসি, খড়, তাজা ঘাস এবং কলাসহ বিভিন্ন ফল খাওয়ানো হয়েছে।

বিশাল আকৃতির হলেও কালাবাহাদুরের স্বভাব বেশ শান্ত। মালিককে দেখলেই সে একেবারে শান্ত হয়ে যায়। নিয়মিত গোসল ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে রাখার কারণে গরুটির শরীরও সুস্থ ও চকচকে।

ইতোমধ্যে বাজারে কালাবাহাদুরের দাম উঠেছে প্রায় সাড়ে তিন লাখ টাকা। তবে গরুটির প্রতি গভীর আবেগের কারণে বিক্রির প্রসঙ্গ উঠলেই মালিকের চোখেমুখে ফুটে ওঠে মায়া।

স্থানীয়দের মতে, কালাবাহাদুর শুধু একটি গরুই নয়, বরং ভালোবাসা, যত্ন আর প্রাকৃতিক পরিচর্যার এক অনন্য উদাহরণ।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...