Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 21 May, 2026,
4:39 pm

লিংক কপি করা হয়েছে!

উল্লাপাড়ায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ শুরু

উল্লাপাড়ায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ শুরু

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন মাওলানা রফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার (২১ মে) সকালে সলঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় সলঙ্গা ইউনিয়নের ২ হাজার ৭০২ জন কার্ডধারীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি রফিকুল ইসলাম খান বলেন, সরকারের দেওয়া এই সহায়তা সীমিত হলেও তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে যায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সোহেল আরমান, ইউপি সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

অন্যদিকে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদেও অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...