Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 21 May, 2026,
4:33 pm

লিংক কপি করা হয়েছে!

বিশ্বকাপ দলে ডাক পেয়েই কান্নায় ভেঙে পড়লেন নেইমার

বিশ্বকাপ দলে ফিরেই আবেগে কেঁদে ফেললেন নেইমার

সংগৃহীত ছবি

নেইমার–এর জাতীয় দলে ফেরার মুহূর্তটি আবেগে ভরিয়ে দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল সমর্থকদের। সোমবার (১৮ মে) গভীর রাতে ব্রাজিলের রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরো–তে ২০২৬ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি। সেখানে নেইমারের নাম ঘোষণা হতেই করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

আনচেলত্তির অধীনে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন নেইমার। স্কোয়াড ঘোষণার সময় বান্ধবী বিয়ানকার্দির সঙ্গে স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলেন তিনি। নিজের নাম শুনেই আবেগে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন ব্রাজিলিয়ান এই তারকা। পরে সেই মুহূর্তের ভিডিও নিজের অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করেন তিনি।

নাম ঘোষণার পর নেইমার ছুটে গিয়ে ফিজিওথেরাপিস্ট রাফায়েল মার্টিনি এবং ফিটনেস কোচ রিকার্ডো রোসাকে জড়িয়ে ধরেন। দীর্ঘ সময়ের ইনজুরি পুনর্বাসনে এই দুজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে।

সান্তোস এফসি–এর সতীর্থ ও ক্লাব স্টাফদের সঙ্গে আলাপকালে নেইমার বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি জানান, জাতীয় দলে ফেরা শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো পুনর্বাসন প্রক্রিয়ায় পাশে থাকা মানুষদেরও সাফল্য।

আবেগাপ্লুত নেইমার আরও বলেন, কয়েক ঘণ্টা ধরে তিনি কেঁদেছেন। কারণ ইনজুরি কাটিয়ে আবার জাতীয় দলে ফিরতে তাকে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। তার ভাষায়, নাম ঘোষণার মুহূর্তে মনে হয়েছে সব কষ্ট ও পরিশ্রম সার্থক হয়েছে।

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই সেলেসাও তারকা। তিনি বলেন, পুরো ক্যারিয়ারজুড়ে ব্রাজিলিয়ান সমর্থকরা তার পাশে ছিলেন এবং সেই ভালোবাসাই তাকে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে তিনি ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...