Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 21 May, 2026,
12:35 pm

লিংক কপি করা হয়েছে!

শুটিং চলাকালে ‘ইত্যাদি’র সেটে শতাধিক মোবাইল চুরি

শুটিং চলাকালে 'ইত্যাদি'র সেটে শতাধিক মোবাইল চুরি

সংগৃহীত ছবি

বুধবার (২০ মে) সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর–এর প্রাঙ্গণে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য পাসের ব্যবস্থা থাকলেও আয়োজকদের অব্যবস্থাপনার কারণে প্রবেশপথে ব্যাপক ঠেলাঠেলি ও হট্টগোলের সৃষ্টি হয়। নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী দর্শকরা চরম ভোগান্তির মধ্যে পড়ে ভেতরে প্রবেশ করেন।

এ পরিস্থিতিতে অন্তত শতাধিক ব্যক্তির, বিশেষ করে সাংবাদিকদের মোবাইল ফোন চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। নিরাপত্তার দায়িত্বে থাকা বিপুল সংখ্যক পুলিশ সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন।

জানা যায়, তিন হাজার অতিথির জন্য আসন বরাদ্দ থাকলেও কয়েক হাজার অতিরিক্ত মানুষ অনধিকার প্রবেশ করেন। অনেকে পুলিশি বাধা উপেক্ষা করে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন।

এ সময় প্রবেশ ফটক থেকেই একাধিক সাংবাদিক ও সাধারণ দর্শকের মোবাইল চুরি হয়। চুরির শিকার হন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ অন্তত শতাধিক ব্যক্তি।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন জানান, প্রবেশের সময় হট্টগোলের মধ্যেই তার মোবাইল ফোন চুরি হয়। পরে একাধিক সাংবাদিক ও ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করেন, তবে তাৎক্ষণিক কোনো কার্যকর ব্যবস্থা দেখা যায়নি।

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বলেন, অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন, ফলে ভিড়ের মধ্যে কিছু মোবাইল চুরির ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ দিলে সেগুলো উদ্ধারের চেষ্টা করা হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...