ইরান দ্রুত চুক্তিতে আসতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নির্ধারিত দুই থেকে তিন দিনের মধ্যে ইরান যদি চুক্তিতে না পৌঁছায়, তবে দেশটির ওপর পুনরায় সামরিক হামলা চালানো হতে পারে।
হোয়াইট হাউজে একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরান বর্তমানে চুক্তির জন্য মরিয়া অবস্থায় রয়েছে এবং খুব শিগগিরই এই সংঘাতের অবসান ঘটবে বলে তিনি আশাবাদী।
এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধি পেলে পরিস্থিতি মোকাবিলায় পেন্টাগন প্রস্তুত রয়েছে।
অন্যদিকে ইরানের পক্ষ থেকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, নতুন করে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে এবং “নতুন চমক” অপেক্ষা করছে।
এদিকে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় স্থবিরতার মধ্যেই মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দুই দেশের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি করতে মস্কো সহায়তা করতে প্রস্তুত।
এছাড়া মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানে অতীতের উত্তেজনার সময় ওয়াশিংটন ও তেলআবিব মিলিতভাবে বড় ধরনের রাজনৈতিক পরিকল্পনা নিয়েছিল, যার লক্ষ্য ছিল দেশটির ক্ষমতা কাঠামোয় পরিবর্তন আনা।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।