বিবাহিত নারীদের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী Kangana Ranaut। এসব ঘটনায় সমাজের মানসিকতার প্রতি ক্ষোভও প্রকাশ করেন তিনি।
Kangana Ranaut বলেন, শিক্ষিত নারীদের অনেকেই চরম পরিস্থিতি তৈরি হওয়ার আগে নিজেদের দমবন্ধ পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য বাবা-মায়ের কাছে সাহায্য চায়। তবে সমাজে এখনো বিয়ের পর নারীদের পরিত্যাগের প্রবণতা বিদ্যমান।
তিনি নারীদের উদ্দেশে বলেন, নিজের পেশা ও ক্যারিয়ারকে জীবনের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। অন্য কোনো সম্পর্ক থাকলেও তা যেন কখনোই ক্যারিয়ারের ওপরে না যায়।
কঙ্গনা আরও পরামর্শ দেন, বিয়ের আগে নারীদের অবশ্যই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া জরুরি। তার মতে, সম্পূর্ণ স্বাবলম্বী হওয়ার পরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত।
তিনি বলেন, জীবনের “হিরো” বা “রক্ষাকর্তা” হিসেবে প্রথমে নিজের ওপরই নির্ভর করতে হবে। বাইরে থেকে কেউ এসে জীবন পরিবর্তন করে দেবে এমন ধারণা বাস্তবসম্মত নয়।
সবশেষে তিনি বলেন, নিজের পরিচয় এবং স্বাধীনতা নিশ্চিত করাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নিজের জীবন নিজের মতো করে গড়ে তোলার ওপরই তিনি গুরুত্বারোপ করেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।