Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 19 May, 2026,
1:02 pm

লিংক কপি করা হয়েছে!

ফুটপাত কি দোকান বরাদ্দের জায়গা? হাইকোর্টের কড়া প্রশ্ন

ফুটপাত কি দোকান বরাদ্দের জায়গা? হাইকোর্টের কড়া প্রশ্ন

সংগৃহীত ছবি

ঢাকার সড়ক ও ফুটপাতে হকারদের দোকান বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না—এ বিষয়ে ব্যাখ্যা দিতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভিষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী রোকনুজ্জামান। তিনি বলেন, বিদ্যমান আইন অনুযায়ী সিটি করপোরেশনের সড়ক বা ফুটপাত হকারদের বরাদ্দ দেওয়ার কোনো এখতিয়ার নেই। অথচ সাম্প্রতিক সময়ে ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে কিছু স্থানে হকারদের জন্য সড়কের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, যা আইনের পরিপন্থি।

তিনি আরও বলেন, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য সংরক্ষিত জায়গা, এখানে দোকান বসিয়ে অর্থ আদায়ের সুযোগ সিটি করপোরেশনের নেই। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই রিট করা হয়।

রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত স্থানীয় সরকার সচিব, আইন সচিব এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে নির্দেশ দেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...