Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 19 May, 2026,
3:31 pm

লিংক কপি করা হয়েছে!

ডিজিটাল ভূমিসেবায় দুর্নীতি কমবে, হয়রানি বন্ধ হবে: প্রধানমন্ত্রী

ডিজিটাল ভূমিসেবায় দুর্নীতি কমবে, হয়রানি বন্ধ হবে: প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

দেশজুড়ে ভূমিসেবা কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জনগণকে এমনভাবে ভূমিসেবা দেওয়া হবে যাতে কেউ দুর্নীতি কিংবা অযথা হয়রানির শিকার না হন।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর ভূমি ভবনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে ভার্চুয়ালি দেশের সব উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে আয়োজিত ভূমিসেবা মেলারও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বর্তমান সময়ে ভূমির পরিকল্পিত ও সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ হাতে নিয়েছে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও ঝামেলামুক্ত সেবা পাবেন বলেও আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর ভূমিসেবা চালু হলে সেবাগ্রহীতাদের ভোগান্তি যেমন কমবে, তেমনি দালালচক্র ও অনিয়মও অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভূমিসেবা মেলায় নাগরিকদের জন্য নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন আবেদনসহ বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য ও সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে মানুষকে সচেতন করতেও বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিন দিনব্যাপী এই মেলা আগামী বৃহস্পতিবার (২১ মে) শেষ হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...