Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 19 May, 2026,
10:54 am

লিংক কপি করা হয়েছে!

স্থানীয় সরকার ভোটে নতুন বার্তা, প্রতীক ছাড়াই নির্বাচন চায় ইসি

স্থানীয় সরকার ভোটে নতুন বার্তা, প্রতীক ছাড়াই নির্বাচন চায় ইসি

সংগৃহীত ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে এখনো নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।

সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের সমর্থিত প্রার্থীদের পক্ষে অবস্থান নিতে শুরু করেছে। এতে নির্বাচন ঘিরে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাচন কমিশন চায় দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের একটি ইতিবাচক সংস্কৃতি গড়ে উঠুক।

সিইসি আরও বলেন, শুধু একটি নির্বাচন ভালো হলেই হবে না। ভবিষ্যতের প্রতিটি নির্বাচন যেন গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত হয়, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে অতীতে বিভিন্ন এলাকায় সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার ধারণ করে। তাই রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সংঘাতমুক্ত পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে হবে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন এককভাবে কোনো নির্বাচন সফল করতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম ও ভোটারসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। এ কারণে স্থানীয় নির্বাচন সামনে রেখে সচেতনতামূলক কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...