Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 19 May, 2026,
10:23 am

লিংক কপি করা হয়েছে!

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা: দুই হামলাকারীসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা দুই হামলাকারীসহ নিহত ৫

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের San Diego শহরের একটি মসজিদে বন্দুক হামলায় দুই সন্দেহভাজন কিশোরসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) স্থানীয় সময় দুপুরের আগে এ হামলার ঘটনা ঘটে। মসজিদের বাইরে গুলি করে হত্যা করা হয় তিন মুসল্লিকে, যাদের মধ্যে একজন নিরাপত্তারক্ষী ছিলেন।

পুলিশ জানায়, হামলাকারী সন্দেহে দুই কিশোরকে একটি গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছে। নিহতদের বয়স ১৭ ও ১৯ বছর।

San Diego Police Department জানিয়েছে, মসজিদের সঙ্গে পরিচালিত ডে-স্কুলের সব শিশু নিরাপদ রয়েছে। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মেক্সিকো সীমান্তের কাছে অবস্থিত Islamic Center of San Diego এলাকাটির অন্যতম বৃহৎ মসজিদ। হামলার তদন্তে সহায়তার জন্য Federal Bureau of Investigation (এফবিআই) কাজ শুরু করেছে। পুলিশ ঘটনাটিকে সম্ভাব্য ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত করছে।

ঘটনার সময় মসজিদ থেকে কয়েক ব্লক দূরেও গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তবে দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...