Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 18 May, 2026,
3:05 pm

লিংক কপি করা হয়েছে!

বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুযোগ, চার খাতে নিয়োগে আগ্রহী কাতার

বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুযোগ, চার খাতে নিয়োগে আগ্রহী কাতার

সংগৃহীত ছবি

ঢাকা: বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং খাতে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে কাতার। একই সঙ্গে বাংলাদেশে ভিসা সেন্টারের সংখ্যা বাড়ানোর অনুরোধ জানিয়েছে ঢাকা।

সোমবার (১৮ মে) ঢাকায় সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি’র সঙ্গে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, কাতার চারটি বিশেষ খাতে—ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিংয়ে দক্ষ কর্মী নিতে চায়। তারা মূলত অদক্ষ নয়, বরং দক্ষ কর্মী নিয়োগে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশও এ বিষয়ে প্রশিক্ষিত জনবল পাঠাতে কাজ করছে।

তিনি আরও জানান, বৈঠকে বাংলাদেশে কাতারের ভিসা সেন্টারের সংখ্যা বাড়ানোর বিষয়ে অনুরোধ জানানো হয়েছে, যাতে কর্মীদের ভোগান্তি কমে আসে। কাতার এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং বিষয়টি যৌথ ওয়ার্কিং গ্রুপে আলোচনা করা হবে।

বৈঠকে উপস্থিত প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য মধ্যপ্রাচ্যে আরও সুযোগ সৃষ্টি করতে দুই দেশ একসঙ্গে কাজ করছে। কাতার বিশেষ করে ইমাম ও মুয়াজ্জিনসহ বিভিন্ন পেশায় বাংলাদেশিদের নিয়োগ বাড়াতে আগ্রহী।

তিনি বলেন, বর্তমানে একটি ভিসা সেন্টারের কারণে কর্মীদের বারবার ঢাকায় আসতে হয়, যা ভোগান্তির কারণ। তাই একাধিক ভিসা সেন্টার অনুমোদনের অনুরোধ জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, ভিসা প্রসেসিং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...