Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 18 May, 2026,
2:12 pm

লিংক কপি করা হয়েছে!

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নিউজিল্যান্ডের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সম্পর্ক জোরদারে বৈঠক আলোচনা

সংগৃহীত ছবি

ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত New Zealand হাইকমিশনার David Pine

সোমবার (১৮ মে) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য, পারস্পরিক সহযোগিতা এবং সম্ভাবনাময় বিভিন্ন খাত নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

সাক্ষাতে ফার্মাসিউটিক্যালস, পর্যটন, উচ্চ শিক্ষা এবং ফুড প্রসেসিং খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে নিউজিল্যান্ডের আগ্রহের কথা তুলে ধরেন হাইকমিশনার ডেভিড পাইন। তিনি বাংলাদেশের সঙ্গে এসব খাতে কাজ করার সম্ভাবনাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি। আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও নেতৃত্বমূলক ভূমিকা নেওয়ার জন্যও বাংলাদেশের প্রতি আহ্বান জানান তিনি।

উত্তরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও Bangladesh টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সবুজ অর্থনীতি গঠনে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ ভবিষ্যতে আরও কার্যকর নেতৃত্ব দিতে প্রস্তুত।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...