Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 18 May, 2026,
11:45 am

লিংক কপি করা হয়েছে!

অমর প্রেম নাটক ঈদে আসছে তটিনী-পার্থ জুটি

অমর প্রেম নাটক ঈদে আসছে তটিনী-পার্থ জুটি

সংগৃহীত ছবি

দুই গ্রামের দুই প্রভাবশালী পরিবারের দ্বন্দ্ব এবং তাদের সন্তানদের প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘অমর প্রেম’। আসন্ন ঈদ উৎসব উপলক্ষে নাটকটি মুক্তি পেতে যাচ্ছে বিশেষ আয়োজন হিসেবে।

নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী এবং পার্থ শেখ। সিএমভি প্রযোজিত এই নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন এবং চিত্রনাট্য লিখেছেন শাহরিয়ার সজীব

গল্পে দেখা যায়, আত্রাই নদীর দুই পাড়ে অবস্থিত মির্জাপুর ও শাহজাহানপুর নামের দুটি গ্রাম। মির্জাপুরের নেতৃত্বে রয়েছেন বাহাদুর মির্জা এবং শাহজাহানপুরের প্রভাবশালী ব্যক্তি শাহজাহান খান। ক্ষমতার দাপট দেখাতে দুই গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে আধিপত্যের লড়াই।

এরই মধ্যে এক বিয়ের অনুষ্ঠানে বাহাদুর মির্জার ছেলে পার্থর সঙ্গে শাহজাহান খানের মেয়ে রাইসার পরিচয় হয়। সেখান থেকেই শুরু হয় তাদের প্রেম, যা ধীরে ধীরে রূপ নেয় দুই পরিবারের সংঘাত ও আবেগের জটিল এক কাহিনিতে।

নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। নির্মাতা সুজন জানিয়েছেন, গল্পে আবেগ ও চরিত্রের গভীরতা দর্শকদের মন ছুঁয়ে যাবে। তিনি আরও বলেন, পুরো টিম আন্তরিকভাবে কাজ করেছে এবং তটিনী ও পার্থ সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এটি তার সঙ্গে তটিনীর তৃতীয় কাজ।

নাটকে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ এবং রাশেদ মামুন অপু। চিত্রগ্রহণে ছিলেন নাঈম ফুয়াদ।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ঈদ উপলক্ষে নাটকটি সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...