Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 18 May, 2026,
2:32 pm

লিংক কপি করা হয়েছে!

রাজশাহীতে হঠাৎ বাস ধর্মঘট, সারা দেশে যোগাযোগে অচলাবস্থা

রাজশাহীতে হঠাৎ বাস ধর্মঘট, সারা দেশে যোগাযোগে অচলাবস্থা

সংগৃহীত ছবি

রাজশাহীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তীব্র বিরোধের জেরে রাজশাহী থেকে সব ধরনের দূরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আকস্মিক এ সিদ্ধান্তে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার পর শ্রমিকদের একটি অংশ বাস চলাচল বন্ধ করে দেয়। এরপর রাজশাহী মহানগরের সব টার্মিনাল থেকে কোনো বাস নির্ধারিত রুটে ছেড়ে যেতে দেখা যায়নি।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন গন্তব্যে যাত্রার জন্য আসা যাত্রীরা বিপাকে পড়েন। অনেককেই বাসস্ট্যান্ড থেকে ফিরে যেতে বাধ্য হতে হয়।

শ্রমিকদের একাংশ জানান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রোববার রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়।

তবে নির্বাচন ছাড়া কমিটি ঘোষণার প্রতিবাদে শ্রমিকদের একটি অংশ আন্দোলনে নামে। তাদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন এবং দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে।

যাত্রী রবিউল ইসলাম বলেন, সকালে নির্ধারিত সময়ের আগেই বাসস্ট্যান্ডে এসে দেখি কোনো বাস চলছে না, কাউন্টারও বন্ধ। জরুরি কাজে বের হয়েও এখন চরম সমস্যায় পড়েছি।

আরেক যাত্রী সানোয়ার হোসেন বলেন, আগে থেকেই টিকিট কাটা ছিল। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় পুরো পরিকল্পনা ভেস্তে গেছে।

ঢাকাগামী যাত্রী আব্দুল কাদের বলেন, অফিসের জরুরি কাজে বের হয়েছিলাম। কোনো ঘোষণা ছাড়াই বাস বন্ধ হয়ে যাওয়ায় এখন বিকল্প যানবাহন খুঁজতে হচ্ছে।

এর আগে গত ২৩ এপ্রিল ইউনিয়ন কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে রাজশাহীর শিরোইল এলাকায় শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সমঝোতার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি জানান, বাস চলাচল বন্ধের বিষয়টি তিনি জেনেছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...