Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 18 May, 2026,
10:25 am

লিংক কপি করা হয়েছে!

ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে যা বললেন নেইমার

বিশ্বকাপে কেন নেইমার? একাদশে রাখা নিয়ে যা বললেন ব্রাজিল কোচ

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপে নিজের জায়গা হবে কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি কোচ কার্লো আনচেলত্তির ওপর ছেড়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তিনি জানিয়েছেন, জাতীয় দলে ফেরার জন্য সর্বোচ্চ পরিশ্রম করছেন, তবে শেষ কথা বলবেন কোচই।

গতরাতে করিতিবার বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘আমি কঠোর পরিশ্রম করেছি। এখন আনচেলত্তিই সিদ্ধান্ত নেবেন আমি দলে থাকার যোগ্য কি না। যদি সুযোগ না পাই, তাহলে অন্য সমর্থকদের মতো আমিও ব্রাজিলকে সমর্থন করব।’

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক ৫৫ সদস্যের দল থেকে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড তৈরির কাজ চলছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরটি হতে পারে নেইমারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

২০২৩ সালে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। পরে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ধীরে ধীরে নিজের ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছেন। তবে তার ফিটনেস নিয়ে এখনো পুরোপুরি শঙ্কা কাটেনি।

এরই মধ্যে কোচ আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন, অতীতের অর্জনের চেয়ে বর্তমান পারফরম্যান্স ও শারীরিক সক্ষমতাকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। ফলে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকেও জায়গা নিশ্চিত করতে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।

নেইমারকে বিশ্বকাপ দলে দেখতে চান এমন সমর্থক ও সাবেক সতীর্থের অভাব নেই। তবে অনেকের মত, এখন সময় তরুণদের হাতে ব্রাজিলের আক্রমণভাগ তুলে দেওয়ার। ভিনিসিয়ুস জুনিয়র, রোদ্রিগো ও এনদ্রিকদের উত্থানে সেই আলোচনা আরও জোরালো হয়েছে।

এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার দিকে। কারণ সেই তালিকাই জানিয়ে দেবে, বিশ্বকাপে নেইমারের ‘ওয়ান লাস্ট ড্যান্স’ দেখা যাবে কি না।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...