Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 17 May, 2026,
4:34 pm

লিংক কপি করা হয়েছে!

মনগড়া টিআরপি ও প্রচারসংখ্যায় বিজ্ঞাপন নয়, জানালেন তথ্যমন্ত্রী

মনগড়া টিআরপি ও প্রচারসংখ্যায় বিজ্ঞাপন নয়, জানালেন তথ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

টেলিভিশন চ্যানেলের টিআরপি এবং পত্রিকার প্রচারসংখ্যা নিয়ে মনগড়া তথ্যের ভিত্তিতে বিজ্ঞাপন বণ্টনের বর্তমান পদ্ধতি থেকে ধীরে ধীরে সরে আসার কথা জানিয়েছে সরকার।

রোববার সচিবালয়ে টেলিভিশন সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, বর্তমানে যেভাবে টিআরপি ও পত্রিকার প্রচারসংখ্যা নির্ধারণ করা হয়, তার অনেক তথ্য বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে ভবিষ্যতে নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর পদ্ধতি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তথ্যমন্ত্রীর ভাষ্য, সীমিত কিছু নমুনার ওপর ভিত্তি করে দেশের কোটি দর্শকের টেলিভিশন দেখার হিসাব নির্ধারণ করা বাস্তবসম্মত নয়। একইভাবে মনগড়া প্রচারসংখ্যা দেখিয়ে বিজ্ঞাপন বণ্টনের সংস্কৃতিও গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি আরও জানান, আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে টেলিভিশনের প্রকৃত দর্শকসংখ্যা এবং পত্রিকার সঠিক ছাপা সংখ্যা নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভবিষ্যতে এসব নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই সরকারি বিজ্ঞাপন ও অন্যান্য সুবিধা বণ্টন করা হবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ডিজিটাল টিআরপি ও প্রিন্ট কাউন্টিং ব্যবস্থা চালু হলে গণমাধ্যম খাতে স্বচ্ছতা বাড়বে এবং সিদ্ধান্ত গ্রহণ আরও বাস্তবভিত্তিক হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...