Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 17 May, 2026,
5:17 pm

লিংক কপি করা হয়েছে!

বোনের বদলে কেন ‘পিদ্দী’ ছবিতে অভিনয় করলেন জাহ্নবী?

‘পিদ্দী’ সিনেমায় জাহ্নবীর আগে ভাবা হয়েছিল খুশি কাপুরকে

সংগৃহীত ছবি

দক্ষিণী পরিচালক Buchi Babu Sana পরিচালিত বহুল আলোচিত সিনেমা Peddi আগামী ৪ জুন মুক্তি পেতে যাচ্ছে। স্পোর্টস অ্যাকশন ড্রামা ঘরানার এই ছবিতে অভিনয় করেছেন Ram CharanJanhvi Kapoor

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানান, ছবিতে জাহ্নবী কাপুরের চরিত্রে প্রথমে ভাবা হয়েছিল তার ছোট বোন Khushi Kapoorকে।

ছবির প্রচারণার সময় বুচি বাবু সানা বলেন, ‘আচিয়াম্মা’ চরিত্রটির জন্য শুরুতে খুশিকে গল্প শোনানো হয়েছিল। কিন্তু পরে সামনাসামনি দেখার পর পরিচালকের মনে হয়, চরিত্রটির জন্য খুশিকে বয়সে কিছুটা ছোট দেখাচ্ছে। সেই কারণেই শেষ পর্যন্ত জাহ্নবী কাপুরকে নেওয়ার সিদ্ধান্ত হয়।

পরিচালক আরও জানান, একই পরিবারের দুই বোনের মধ্যে একজনকে বাদ দিয়ে আরেকজনকে নেওয়ার বিষয়টি তার কাছে অস্বস্তিকর ছিল। এজন্য তিনি জাহ্নবীকেও জিজ্ঞেস করেছিলেন, খুশি এ সিদ্ধান্তে মন খারাপ করেছে কি না।

বুচি বাবু সানা বলেন, সিনেমার প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং তিনি বিশ্বাস করতেন, চরিত্রটির সঙ্গে জাহ্নবীকেই সবচেয়ে বেশি মানাবে।

১৯৮০-এর দশকের গ্রামীণ অন্ধ্রপ্রদেশের প্রেক্ষাপটে নির্মিত ‘পিদ্দী’ মূলত একটি স্পোর্টস অ্যাকশন ড্রামা। এটি পরিচালক বুচি বাবু সানার ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা।

সূত্র : আনন্দবাজার

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...