Al Nassr-এর তারকা ফুটবলার Cristiano Ronaldoদের ঘিরেই ছিল এএফসি চ্যাম্পিয়নস লিগ টু ফাইনালের সব আলোচনা। অনেকেই ধরেই নিয়েছিলেন সৌদি ক্লাবটি শিরোপা জিতবে। তবে শেষ পর্যন্ত ম্যাচের নায়ক হয়ে ওঠেন জাপানের তরুণ গোলরক্ষক Rui Araki।
মাত্র ১৮ বছর বয়সী এই গোলরক্ষকের অসাধারণ পারফরম্যান্সে Gamba Osaka ১-০ গোলে হারিয়েছে আল নাসরকে। পুরো ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করে রোনালদোদের হতাশ করেন আরাকি।
ম্যাচে বলের দখলে এগিয়ে ছিল আল নাসর। তারা ৬৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে এবং ২০টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। কিন্তু প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান আরাকি। ম্যাচে মোট ছয়টি গুরুত্বপূর্ণ সেভ করে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।
গাম্বা ওসাকার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন Deniz Hümmet। এরপর পুরো ম্যাচে রক্ষণ সামলে দলকে শিরোপা জিতিয়ে মাঠ ছাড়েন আরাকি।
তরুণ এই গোলরক্ষক খুব বেশি দিন হয়নি গাম্বা ওসাকার মূল একাদশে সুযোগ পেয়েছেন। গত ২২ এপ্রিল থেকে নিয়মিত খেলছেন তিনি। এরপর সাত ম্যাচে তিনটি ক্লিন শিট রেখেছেন।
এর আগে AFC U-23 Asian Cup-এ জাপানের হয়ে দারুণ পারফরম্যান্স করে নজর কাড়েন আরাকি। পুরো টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করেছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে জর্ডানের বিপক্ষে টাইব্রেকারে দুটি পেনাল্টি ঠেকিয়ে দলকে জিতিয়েছিলেন এই গোলরক্ষক। পরে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকও নির্বাচিত হন।
বিশ্বকাপ দলে জায়গা না পেলেও এএফসি ফাইনালের এই পারফরম্যান্সের মাধ্যমে ফুটবল বিশ্বে নিজের নাম আরও জোরালোভাবে জানান দিলেন রুই আরাকি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।