Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 17 May, 2026,
10:49 am

লিংক কপি করা হয়েছে!

ঈদযাত্রা: আজ মিলছে ২৭ মের ট্রেনের অগ্রিম টিকিট

ঈদযাত্রা: আজ মিলছে ২৭ মের ট্রেনের অগ্রিম টিকিট

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে রেলস্টেশন ও অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মে। এরই ধারাবাহিকতায় আজ রোববার ২৭ মে যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

ঈদ উপলক্ষে গত ১৩ মে থেকে ধাপে ধাপে অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। ঘোষিত সূচি অনুযায়ী, টানা পাঁচ দিন বিভিন্ন তারিখের টিকিট বিক্রি করা হচ্ছে।

রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। একজন যাত্রী অগ্রিম যাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

এছাড়া ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৮, ২৯ ও ৩০ মে যাত্রার টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...