‘নামটা বন্ড, জেমস বন্ড’
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা চরিত্রে এবার কে অভিনয় করবেন, সেই জল্পনার অবসান হতে চলেছে খুব শিগগিরই। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন James Bond সিনেমার জন্য অভিনয়শিল্পী বাছাই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে Amazon MGM Studios।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংক্ষিপ্ত বিবৃতিতে স্টুডিও কর্তৃপক্ষ জানায়, নতুন ‘০০৭’ চরিত্রের জন্য অডিশন কার্যক্রম চলছে। তবে পুরো প্রক্রিয়া গোপনীয়ভাবে পরিচালনা করা হবে এবং উপযুক্ত সময়েই নতুন জেমস বন্ড অভিনেতার নাম প্রকাশ করা হবে।
সবশেষ ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত No Time to Die সিনেমায় শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে দেখা গিয়েছিল Daniel Craig-কে। তার বিদায়ের পর থেকেই নতুন বন্ড কে হবেন, তা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা।
সম্ভাব্য নতুন বন্ড হিসেবে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন Idris Elba, Henry Cavill ও Cillian Murphy। এছাড়া Callum Turner, Aaron Taylor-Johnson, Harris Dickinson এবং Jacob Elordi-র নামও বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে। এমনকি এবার কোনো অভিনেত্রীকেও ‘০০৭’ চরিত্রে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।
যদিও সিনেমাটির নাম কিংবা প্রধান অভিনেতা এখনো চূড়ান্ত হয়নি, তবে নির্মাতা ও চিত্রনাট্যকারের নাম প্রকাশ করেছে স্টুডিও। নতুন জেমস বন্ড সিনেমাটি পরিচালনা করবেন Denis Villeneuve। তিনি এর আগে Dune, Blade Runner 2049 এবং Arrival-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন।
অন্যদিকে সিনেমাটির চিত্রনাট্য লিখছেন Steven Knight, যিনি Peaky Blinders সিরিজের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
সূত্র : সিএনএন
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।