গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে সাভার ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে Titas Gas Transmission and Distribution PLC।
শনিবার (১৬ মে) প্রতিষ্ঠানটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত ১১টা থেকে সোমবার বিকেল ৫টা পর্যন্ত আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের দুই পাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়াশিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও আশপাশের এলাকা।
এ ছাড়া নিকটবর্তী আরও কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।