Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 16 May, 2026,
1:19 pm

লিংক কপি করা হয়েছে!

ফ্যাসিবাদের বিরুদ্ধে কারিনা ছিলেন সাহসী কণ্ঠ, বললেন নাহিদ

ফ্যাসিবাদের বিরুদ্ধে কারিনা ছিলেন সাহসী কণ্ঠ, বললেন নাহিদ

সংগৃহীত ছবি

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই আন্দোলনের সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে কারিনা কায়সার ছিলেন সাহসী ও সোচ্চার কণ্ঠস্বর।

শনিবার (১৬ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে শোক প্রকাশ করেন নাহিদ ইসলাম।

পোস্টে তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনের রাজপথে কারিনা কায়সার ছিলেন সক্রিয় সহযোদ্ধা। সাংস্কৃতিক অঙ্গন থেকে অন্যায়ের বিরুদ্ধে তিনি শক্ত অবস্থান নিয়েছিলেন এবং ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে কারিনার আপসহীন অবস্থান ভবিষ্যতেও মানুষকে অনুপ্রাণিত করবে। তার অকাল মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য বড় ক্ষতি হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

জানা গেছে, লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কারিনা কায়সার। শুক্রবার দিবাগত রাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শোকবার্তায় নাহিদ ইসলাম মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকাহত পরিবারের জন্য ধৈর্য কামনাও করেন তিনি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...