Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 14 May, 2026,
5:39 pm

লিংক কপি করা হয়েছে!

বিশ্বকাপ টিকিটধারীদের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ টিকিটধারীদের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নির্দিষ্ট কিছু দেশের সমর্থকদের জন্য ভিসা বন্ড নীতিতে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ভিসা বন্ড নীতির আওতায় থাকা ৫০ দেশের মধ্যে বিশ্বকাপে জায়গা পাওয়া পাঁচটি দেশের নাগরিকেরা এ সুবিধা পাবেন।

দেশগুলো হলো আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়া।

তবে এই সুবিধা সব সমর্থকের জন্য প্রযোজ্য হবে না। যেসব দর্শক বিশ্বকাপের টিকিট কিনেছেন এবং ১৫ এপ্রিলের মধ্যে ফিফার ফাস্ট-ট্র্যাক ভিসা প্রসেসিং বা প্রাধান্যভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নিবন্ধন করেছেন, কেবল তারাই বন্ড ছাড়ের আওতায় আসবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে বৈধ ভ্রমণ সহজ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বন্ড ছাড় মানেই ভিসা যাচাই প্রক্রিয়ায় শিথিলতা নয়। আবেদনকারীদের নিয়মিত স্ক্রিনিং ও নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়েই যেতে হবে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে ম্যাচ আয়োজন করা হবে। আয়োজকরা আশা করছেন, বিশ্বকাপ উপলক্ষে প্রায় এক কোটি দর্শনার্থী তিন দেশে ভ্রমণ করবেন।

ভিসা বন্ড নীতি মূলত এমন দেশগুলোর নাগরিকদের জন্য চালু করা হয়েছিল, যাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করার অভিযোগ বেশি রয়েছে। এ নীতির আওতায় আবেদনকারীদের ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে সেই অর্থ ফেরত দেওয়া হয়।

এর আগে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ক্ষেত্রেও বন্ড শর্ত শিথিল করা হয়েছিল। এবার সীমিত আকারে সেই সুবিধা সমর্থকদের জন্যও বাড়ানো হলো।

ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকার ও হোয়াইট হাউস টাস্কফোর্সের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে অভিবাসন নীতি নিয়ে উদ্বেগ এখনো পুরোপুরি কাটেনি। কিছু দেশের নাগরিকদের ওপর এখনো ভ্রমণ নিষেধাজ্ঞা বা কড়াকড়ি বহাল রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোও বিশ্বকাপ দেখতে যাওয়া সমর্থকদের জন্য সতর্কতা জারি করেছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...