Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 14 May, 2026,
4:14 pm

লিংক কপি করা হয়েছে!

থার্ড টার্মিনাল চালু হলে দ্বিগুণ বাড়বে যাত্রীসেবা

থার্ড টার্মিনাল চালু হলে দ্বিগুণ বাড়বে যাত্রীসেবা

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় গুণ থেকে দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান।

বেবিচক চেয়ারম্যান বলেন, নতুন টার্মিনালে আধুনিক ইমিগ্রেশন ব্যবস্থা ও অটোমেটেড কাস্টমস সুবিধা যুক্ত করা হচ্ছে। এতে যাত্রীদের সেবা আরও দ্রুত ও সহজ হবে।

তিনি জানান, থার্ড টার্মিনালে মাল্টিলেভেল কার পার্কিং সুবিধা থাকায় বিমানবন্দর এলাকায় যানজট ও যানবাহনের চাপও অনেকটাই কমে আসবে।

নেটওয়ার্ক কাভারেজ নিয়ে যাত্রীদের উদ্বেগের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। প্রয়োজন অনুযায়ী রিপিটার স্থাপন করে সংযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে।

এ সময় দেশের আঞ্চলিক বিমানবন্দরগুলোর উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন বেবিচক চেয়ারম্যান। তিনি জানান, বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও ও লালমনিরহাটসহ দীর্ঘদিন বন্ধ থাকা আটটি বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, থার্ড টার্মিনাল চালু হলে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা, অবকাঠামো ও পরিচালনা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...