SHELL-OK-8.1.34 পশু জবাইয়ে নতুন কড়াকড়ি আইন অনুমতি ছাড়া নিষেধাজ্ঞা

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 14 May, 2026,
1:22 pm

লিংক কপি করা হয়েছে!

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি

পশু জবাইয়ে নতুন কড়াকড়ি আইন অনুমতি ছাড়া নিষেধাজ্ঞা

সংগৃহীত ছবি

রাজ্য সরকারের নতুন এক নির্দেশনায় গরু, ষাঁড় ও মহিষসহ গবাদি পশু জবাইয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে নির্ধারিত সরকারি কর্তৃপক্ষের অনুমতি এবং পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না।

নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ ও সরকারি পশু চিকিৎসকের যৌথ স্বাক্ষরিত সনদ বাধ্যতামূলক করা হয়েছে। এই বিধান গরু, ষাঁড়, বলদ, বাছুর এবং স্ত্রী-পুরুষ মহিষসহ সব ধরনের গবাদি পশুর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

জবাইয়ের উপযোগী সনদ পেতে হলে পশুর বয়স ১৪ বছরের বেশি হতে হবে এবং সেটি প্রজনন বা কাজের অনুপযোগী হতে হবে। গুরুতর আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগ থাকলে তবেই জবাইয়ের অনুমতি দেওয়া হতে পারে।

নতুন নির্দেশনায় পশু জবাইয়ের স্থান নিয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে। অনুমোদিত পশু শুধুমাত্র পৌরসভার কসাইখানা বা নির্ধারিত স্থানে জবাই করা যাবে। খোলা জায়গা বা জনসমাগমপূর্ণ এলাকায় জবাই এখন থেকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

নিয়ম বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, পৌরসভা ও পঞ্চায়েত প্রতিনিধিরা পরিদর্শন করতে পারবেন এবং বাধা দিলে তা আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

আইন অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

নতুন এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...