SHELL-OK-8.1.34 ওমানে গাড়িতে ভয়াবহ মৃত্যু, চট্টগ্রামের চার ভাইয়ের লাশ উদ্ধার

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 14 May, 2026,
2:14 pm

লিংক কপি করা হয়েছে!

ওমানে গাড়িতে ভয়াবহ মৃত্যু, চট্টগ্রামের চার ভাইয়ের লাশ উদ্ধার

ওমানে গাড়িতে ভয়াবহ মৃত্যু, চট্টগ্রামের চার ভাইয়ের লাশ উদ্ধার

সংগৃহীত ছবি

ওমানে একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোক।

বুধবার (১৩ মে) রাতে ওমানের মুলাদ্দাহ এলাকায় পার্ক করা একটি গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসি থেকে গ্যাস লিকেজ হয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

নিহতরা হলেন মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজার পাড়া এলাকার আবদুল মজিদের সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই দীর্ঘদিন ধরে ওমানে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন। আগামী ১৫ মে তারা দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন এবং সেই উদ্দেশ্যেই কেনাকাটা করতে বের হয়েছিলেন।

স্থানীয় সূত্র জানায়, পরে মুলাদ্দাহ এলাকায় একটি গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করা হলেও চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে ওমান পুলিশ ধারণা করছে, দীর্ঘ সময় গাড়িটি চালু অবস্থায় থাকায় এসি থেকে নির্গত গ্যাসের কারণে ভেতরের অক্সিজেন স্বল্পতা তৈরি হয় এবং শ্বাসরোধে তাদের মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করছে কর্তৃপক্ষ।

বর্তমানে মরদেহগুলো স্থানীয় পুলিশের হেফাজতে রয়েছে।

এদিকে নিহতদের এক ভাই দেশে অবস্থান করছেন। পরিবারের পক্ষ থেকে এখনো তাকে পুরো বিষয়টি জানানো হয়নি বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

লালানগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমির হোসেন বলেন, একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর খবর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি করেছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...