Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 14 May, 2026,
11:54 am

লিংক কপি করা হয়েছে!

শাপলা চত্বর হত্যা মামলায় ট্রাইব্যুনালে দীপু মনি, রুপা ও মোজাম্মেল বাবু

শাপলা চত্বর হত্যা মামলায় ট্রাইব্যুনালে দীপু মনি, রুপা ও মোজাম্মেল বাবু

সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে আনা হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৭ মে প্রসিকিউশনের পক্ষ থেকে তিনজনকে আদালতে হাজির করার আবেদন জানানো হয়। পরে ট্রাইব্যুনাল আজকের দিন ধার্য করেন।

শুনানিতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন দীপু মনি। তিনি আন্তর্জাতিক পরিসরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে সমর্থন করে বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়।

একইসঙ্গে সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা বিভিন্ন টেলিভিশন সম্প্রচারে হেফাজতে ইসলামের কর্মসূচিকে উসকানিমূলকভাবে উপস্থাপন করেছিলেন।

প্রসিকিউশন জানিয়েছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৭ জুন দিন নির্ধারণ করা হয়েছে।

এ মামলায় এরই মধ্যে কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা ও ব্যক্তিত্ব গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং শাহরিয়ার কবিরসহ আরও কয়েকজন।

তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও অভিযান ঘিরে মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহত হওয়ার তথ্য শনাক্ত করা হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...