Embassy of Bangladesh in Oman ওমানে চার বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা এবং একই পরিবারের চার ভাই।
নিহতরা হলেন মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা সবাই আবদুল মজিদের ছেলে এবং দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাইই ওমানে থাকতেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ মে দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে কেনাকাটা করতে বের হয়েছিলেন তারা। কেনাকাটা শেষে ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।
ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু অবস্থায় থাকায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।
এই ঘটনায় Rangunia উপজেলার বন্দারাজারপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। একই পরিবারের চার ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
সুত্রঃ ইত্তেফাক/এমএসআর
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।