Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 14 May, 2026,
10:52 am

লিংক কপি করা হয়েছে!

বিয়ের পর আবেগঘন পোস্ট দিলেন সাদিক কায়েম

বিয়ের পর আবেগঘন পোস্ট দিলেন সাদিক কায়েম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পর সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে দেওয়া ওই পোস্টে তিনি অনুষ্ঠানে উপস্থিত হওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি ধন্যবাদ জানান। সাদিক কায়েম বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, জাতীয় সংসদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও তরুণ সমাজের উপস্থিতি তাদের জীবনের বিশেষ মুহূর্তকে আরও অর্থবহ করে তুলেছে।

পোস্টে তিনি উল্লেখ করেন, জীবনের নতুন অধ্যায়ের শুরুতে সবার ভালোবাসা ও দোয়া পেয়ে তিনি আপ্লুত। ব্যস্ততার মাঝেও অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভকামনা জানানোর বিষয়টিকে তিনি নিজের ও পরিবারের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখছেন।

সাদিক কায়েম আরও বলেন, সবার আন্তরিকতা ও দোয়া তাদের ভবিষ্যৎ পথচলায় শক্তি ও প্রেরণা হয়ে থাকবে।

এর আগে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার আকদ সম্পন্ন হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় দলটির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ডাকসুর নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আকদ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন ফরায়েজি একজন চিকিৎসক। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা। তার বাবা আয়ুব আলী ফরায়েজি ব্যবসায়ী এবং রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...