Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD EKram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 13 May, 2026,
5:49 pm

লিংক কপি করা হয়েছে!

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২৩ দিনের বন্ধ

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২৩ দিনের বন্ধ

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হতে যাচ্ছে দীর্ঘ ছুটি। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২৪ মে থেকে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ছুটি কার্যকর হবে।

তবে তার আগেই ছুটির আমেজ শুরু হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে। কারণ ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় অধিকাংশ প্রতিষ্ঠানে ২১ মে বৃহস্পতিবার হবে শেষ কর্মদিবস। ফলে কার্যত ২২ মে থেকেই অবকাশে যাচ্ছে শিক্ষার্থীরা।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক বন্ধ থাকায় এসব প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষ খুলবে ৭ জুন রোববার।

এ হিসেবে সাপ্তাহিক ছুটিসহ এই স্তরের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের অবকাশ পাচ্ছে।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির মেয়াদ আরও বেশি। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক বন্ধ শেষে ১৪ জুন থেকে আবার পাঠদান শুরু হবে।

সব মিলিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা টানা ২১ থেকে ২৩ দিনের দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছরের মতো এবারও ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিশ্রাম, পারিবারিক সময় এবং মানসিক প্রশান্তির বিষয়টি বিবেচনায় রেখেই এই দীর্ঘ ছুটির সূচি নির্ধারণ করা হয়েছে।

এদিকে জুনের ছুটি শেষে জুলাই ও আগস্টেও কয়েকটি সরকারি ছুটি রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...