Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 13 May, 2026,
2:13 pm

লিংক কপি করা হয়েছে!

পুলিশের বাজেটে বড় সিদ্ধান্ত, সব খাতে ১০০ শতাংশ ব্যয় অনুমোদন

এখনো স্বাভাবিক হয়নি পুলিশ, মনোবলে বড় প্রশ্ন

সংগৃহীত ছবি

পুলিশের জ্বালানি, বিদ্যুৎ ও ভ্রমণ ব্যয়সহ কয়েকটি খাতে বরাদ্দকৃত অর্থ এবার শতভাগ ব্যয় করার অনুমোদন দিয়েছে সরকার। চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট শাখা-৬ থেকে জারি করা এক সরকারি পত্রে এ তথ্য জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ‘পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট’, ‘বিদ্যুৎ’, ‘গ্যাস ও জ্বালানি’ এবং ‘ভ্রমণ ব্যয়’ বা টিএ বিল খাতে আগে ৭০ শতাংশ ব্যয়ের সীমা ছিল। নতুন নির্দেশনায় এখন এসব খাতে বরাদ্দের পুরো অর্থ অর্থাৎ ১০০ শতাংশ পর্যন্ত ব্যয় করা যাবে।

পত্রে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগের পূর্ববর্তী ৫ এপ্রিলের ৫৯৬ নম্বর পরিপত্রের একটি শর্ত শিথিল করে এই অনুমোদন দেওয়া হয়েছে।

তবে এতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই সিদ্ধান্ত ভবিষ্যতের কোনো দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করা যাবে না।

অর্থ বিভাগের উপসচিব নাহিদ সুলতানা স্বাক্ষরিত ওই পত্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে পাঠানো হয়েছে। অনুলিপি পাঠানো হয়েছে বাজেট শাখা এবং প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার দপ্তরেও।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...