Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 13 May, 2026,
1:38 pm

লিংক কপি করা হয়েছে!

১৬ মাসে বাংলাদেশে ঢুকেছে প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা

১৬ মাসে বাংলাদেশে ঢুকেছে প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা

সংগৃহীত ছবি

মিয়ানমারের Rakhine State এ চলমান সংঘাত ও সহিংসতার জেরে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়ছে। গত ১৬ মাসে প্রায় দেড় লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে United Nations High Commissioner for Refugees।

বুধবার প্রকাশিত সংস্থাটির মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করা ১ লাখ ৪৯ হাজার ৭৬৯ জন রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে।

শুধু গত এপ্রিল মাসেই নতুন করে ২ হাজার ৭৮০ জন রোহিঙ্গাকে নিবন্ধিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন আশ্রয়শিবিরে মোট ১১ লাখ ৯৪ হাজার ১২৩ জন রোহিঙ্গার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৭৮ শতাংশ নারী ও শিশু। এছাড়া মোট শরণার্থীর ১২ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি।

সংস্থাটি জানিয়েছে, রাখাইন রাজ্যে সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকে বাংলাদেশে প্রবেশ করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে থাকা ১০ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন রোহিঙ্গার নিবন্ধন করেছে ইউএনএইচসিআর। এদের মধ্যে ৩৯ হাজার ৬৯১ জন ১৯৯০ সালের পর এবং ১০ লাখ ৪ হাজার ৬৬৩ জন ২০১৭ সালের পর বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে পালিয়ে এসেছেন।

বর্তমানে নতুন করে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক শনাক্তকরণ কার্যক্রমও চালিয়ে যাচ্ছে সংস্থাটি।

বিশ্লেষকদের মতে, রাখাইনে সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশে রোহিঙ্গা সংকট আরও জটিল আকার নিতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...