Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 13 May, 2026,
10:33 am

লিংক কপি করা হয়েছে!

‘রকস্টার’ লুকে শাকিবের ধামাকা, নতুন গানে সোশ্যাল মিডিয়ায় ঝড়

শাকিব খানের ‘রকস্টার’ সিনেমার ‘পিরিতি’ গান প্রকাশ

সংগৃহীত ছবি

ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমার প্রথম গান ‘পিরিতি’ প্রকাশ পেয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রকাশিত গানটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর আগে সিনেমাটির অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।

গানটির পুরো দৃশ্য ধারণ করা হয়েছে কারাগারের ভেতরে। প্রকাশের সময় ক্যাপশনে বলা হয়, প্রেম ও বিরহের গভীর অনুভূতিতে মোড়ানো এক ভালোবাসার গল্প নিয়ে এসেছে ‘পিরিতি’।

গানে শাকিব খানকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক রূপে। ভাঙাচোরা ও বিষণ্ন লুকে হাজির হওয়া তার চরিত্রটি কেন কারাগারে, সেই রহস্য এখনো উন্মোচন করা হয়নি। তবে তার অভিনয়, অভিব্যক্তি ও উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে গানটিকে ‘জনরা অনুযায়ী পারফেক্ট’ বলেও মন্তব্য করেছেন।

‘পিরিতি’ গানের কথা লিখেছেন হাসান রোবায়েত। সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পর্দায়ও উপস্থিত হয়েছেন পান্থ কানাই।

এবার ‘রকস্টার’ সিনেমায় কোনো অ্যাকশন হিরো বা গ্যাংস্টারের চরিত্রে নয়, বরং একজন পেশাদার সংগীতশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান। চরিত্রের প্রয়োজনে নিজের লুকেও বড় পরিবর্তন এনেছেন তিনি এবং কমিয়েছেন ওজন।

গত ৫ মে সিনেমাটির প্রথম টিজার প্রকাশের পর থেকেই নতুন এই লুক নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। দেশের পাশাপাশি বিদেশি বিভিন্ন প্ল্যাটফর্মেও টিজারটি প্রশংসা কুড়িয়েছে।

নির্মাতা আজমান রুশো জানিয়েছেন, সিনেমাটিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন এবং বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরা হবে। সংগীতের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও বাস্তব জীবনের রকস্টারদের গল্প থেকেই সিনেমাটির ভাবনা এসেছে বলে জানান তিনি।

‘রকস্টার’ সিনেমার বেশিরভাগ গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। এছাড়া গান লিখেছেন রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকন। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি এবং সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া। আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...