Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 13 May, 2026,
10:29 am

লিংক কপি করা হয়েছে!

সৌদির গোপন হামলায় কেঁপে উঠেছিল ইরান, ফাঁস করল রয়টার্স

সৌদির গোপন হামলায় কেঁপে উঠেছিল ইরান, ফাঁস করল রয়টার্স

সংগৃহীত ছবি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত চলাকালে গোপনে দেশটিতে হামলা চালিয়েছিল সৌদি আরব। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বুধবার প্রকাশিত প্রতিবেদনে পশ্চিমা দুই কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, গত মার্চে সৌদি আরব ইরানের ভেতরে একাধিক গোপন অভিযান পরিচালনা করে। ইরানের পক্ষ থেকে হামলার আশঙ্কা ও উত্তেজনার জেরে সৌদি এই পদক্ষেপ নেয় বলে দাবি তাদের।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এটিই ছিল ইরানের ভূখণ্ডে সৌদি আরবের প্রথম সরাসরি সামরিক হামলা।

তবে হামলার লক্ষ্যবস্তু কী ছিল কিংবা কোন স্থাপনায় আঘাত হানা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পশ্চিমা আরেক কর্মকর্তা জানান, মার্চের শেষ দিকে সৌদি আরব ইরানকে কঠোর বার্তা দেয় এবং প্রতিশোধমূলক ব্যবস্থার হুমকি দেয়। পরবর্তীতে কূটনৈতিক যোগাযোগ ও চাপের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসে।

গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট Donald Trump ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তারও প্রায় এক সপ্তাহ আগে তেহরান ও রিয়াদের মধ্যে পরিস্থিতি তুলনামূলক শান্ত হতে শুরু করে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

এ বিষয়ে মন্তব্য জানতে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিকভাবে কেউ কোনো প্রতিক্রিয়া জানায়নি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...