Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 12 May, 2026,
5:44 pm

লিংক কপি করা হয়েছে!

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল, কাটবেন যেভাবে

ঈদযাত্রা শুরু, আজ মিলছে ২৪ মের ট্রেনের অগ্রিম টিকিট

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের জন্য আগামীকাল ১৩ মে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম ট্রেন টিকিট বিক্রি। এই বিক্রি চলবে ১৭ মে পর্যন্ত।

মঙ্গলবার (১২ মে) রেলওয়ের পক্ষ থেকে পাঠানো বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদযাত্রার অগ্রিম টিকিট ১৩ থেকে ১৭ মে পর্যন্ত পাওয়া যাবে। ঈদ শেষে কর্মস্থলে ফেরার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। এবারও পুরো টিকিট শতভাগ অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমেই টিকিট কিনতে পারবেন। অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়, নির্ধারিত মাধ্যমের বাইরে টিকিট কিনতে গেলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন। কালোবাজারি ও ভোগান্তি কমাতে এবার শতভাগ অনলাইন ব্যবস্থায় টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেভাবে কাটবেন টিকিট

রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে যাত্রীরা ঘরে বসেই টিকিট কিনতে পারবেন। প্রথমবার ব্যবহারকারীদের জন্য নিবন্ধন বাধ্যতামূলক।

নিবন্ধনের জন্য https://eticket.railway.gov.bd/ ঠিকানায় গিয়ে ‘রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। মোবাইলে আসা ওটিপি দিয়ে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

এরপর লগইন করে যাত্রার তারিখ, স্টেশন, গন্তব্য ও শ্রেণি নির্বাচন করে টিকিট খোঁজা যাবে। পছন্দের ট্রেন নির্বাচন করে আসন বেছে নিয়ে মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করলে ই-টিকিট পাওয়া যাবে।

ডাউনলোড করা টিকিট মোবাইলে দেখিয়েই ভ্রমণ করা যাবে। চাইলে প্রিন্ট কপি ও আইডি দেখিয়ে স্টেশন থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...