Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 12 May, 2026,
4:12 pm

লিংক কপি করা হয়েছে!

‘এক ইঞ্চি মোটা হলে নেটিজেনরা মেরে ফেলবে’: নুসরাত ফারিয়ার বিস্ফোরক মন্তব্য

স্ট্রাগল ছাড়া কিছু অর্জন সম্ভব নয় নুসরাত ফারিয়া

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী Nusraat Faria সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের জীবনের সংগ্রাম, আত্মবিশ্বাস এবং তারকাজীবনের নানা চাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোনো অর্জন সম্ভব নয়।

নুসরাত ফারিয়া বলেন, “স্ট্রাগল ছাড়া লাইফে কোনো কিছু অ্যাচিভ করা যায় না। অনেক শিক্ষার্থী আছে যারা প্রচুর পড়াশোনা করেও ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হতে পারে না। আমিও তাদের একজন ছিলাম। অনেক চেষ্টা করতাম, কিন্তু কখনো সেরা অবস্থানে যেতে পারিনি।”

তিনি আরও জানান, এ নিয়ে ছোটবেলায় মায়ের কাছে হতাশা প্রকাশ করতেন। তখন তার মা বলেছিলেন, “হয়তো তুমি এখনও চর্চার মধ্যে আছো। তাই হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই।”

নিজের ক্যারিয়ার প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, এখন পর্যন্ত তিনি ২৩টি সিনেমায় অভিনয় করেছেন এবং সাত থেকে আটটি গানে কণ্ঠ দিয়েছেন। এছাড়া দেশ-বিদেশ মিলিয়ে পাঁচ শতাধিক শো করেছেন। তবে এত অভিজ্ঞতার পরও প্রতিবার মঞ্চ বা ক্যামেরার সামনে দাঁড়ালে এখনও নার্ভাস অনুভব করেন।

তার ভাষায়, “আমার মনে হয় প্রতিটা কাজই যেন আমার প্রথম টেক এবং শেষ টেক।”

তারকাজীবনের বাস্তবতা তুলে ধরে নুসরাত ফারিয়া বলেন, বাইরের মানুষদের কাছে এই জগত অনেক চাকচিক্যময় মনে হলেও এর পেছনে প্রতিদিনই কঠিন সংগ্রাম থাকে। সবসময় সেরা পারফরম্যান্স, সেরা উপস্থিতি এবং সেরা আচরণ ধরে রাখার চাপ কাজ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা নিয়েও কথা বলেন তিনি। ফারিয়া বলেন, “একদিন যদি একটু মোটা দেখায়, তাহলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়ে যায়। আবার ভুল করে কিছু বললেও মানুষ নেতিবাচক মন্তব্য করে। তাই আমাদের কাছে নিজের সেরাটা দেওয়ার বাইরে আর কোনো পথ নেই।”

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...