Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 12 May, 2026,
3:55 pm

লিংক কপি করা হয়েছে!

হামের টিকা সংকট ও শিশুমৃত্যু নিয়ে তদন্তে যাচ্ছে সরকার

হামের টিকা সংকট ও শিশুমৃত্যু নিয়ে তদন্তে যাচ্ছে সরকার

সংগৃহীত ছবি

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি ও টিকা সংকটের সামগ্রিক পরিস্থিতি তদন্তে বিশেষ কমিটি গঠনের কথা জানিয়েছে সরকার। দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

জাহেদ উর রহমান বলেন, দেশে হামের কারণে ইতোমধ্যে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। কেন টিকার সংকট তৈরি হলো, টিকাদানে কোনো অবহেলা ছিল কি না এবং পুরো ব্যবস্থাপনায় কোথায় দুর্বলতা ছিল, তা তদন্ত করে দেখা হবে।

তিনি জানান, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে কারও গাফিলতি বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তথ্য উপদেষ্টা আরও বলেন, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে চিকিৎসা সুবিধা বাড়ানোর বিষয়েও কাজ চলছে।

ব্রিফিংয়ে জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। তার দাবি, দেশে বর্তমানে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের সংকট নেই।

এছাড়া আগের সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি পর্যালোচনার কথাও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, যেসব চুক্তি দেশের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে, সেগুলো সরকার মূল্যায়ন করবে।

তবে কোনো চুক্তি বাতিলের ক্ষেত্রে আন্তর্জাতিক শর্ত ও সম্ভাব্য প্রভাবও বিবেচনায় রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...