Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 12 May, 2026,
2:13 pm

লিংক কপি করা হয়েছে!

স্থানীয় নির্বাচনে এককভাবেই লড়বে জামায়াত, জোট নয়

স্থানীয় নির্বাচনে এককভাবেই লড়বে জামায়াত, জোট নয়

সংগৃহীত ছবি

স্থানীয় সরকার নির্বাচনে এবার জোটগত রাজনীতি না করে এককভাবেই অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা জানিয়েছেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রতিটি রাজনৈতিক দলকে নিজস্বভাবে নির্বাচনে অংশ নিতে উৎসাহ দেওয়া হচ্ছে।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ঢাকা দক্ষিণের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দলের নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটগত অংশগ্রহণ থাকবে না।

তিনি জানান, সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি আসনে নিজস্ব প্রার্থী দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে এখনো কোনো জোট বা সমঝোতার আলোচনা হয়নি। প্রতিটি দল নিজস্ব প্রক্রিয়ায় প্রার্থী বাছাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক সম্পর্ক বা ভবিষ্যৎ জোট রাজনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে তারা আশাবাদী।

এর আগে জাতীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নিয়েছিল এনসিপি। তবে স্থানীয় নির্বাচনে আলাদা অংশগ্রহণকে কেন্দ্র করে রাজনৈতিক সম্পর্কে কোনো টানাপোড়েন হবে না বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...