Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 12 May, 2026,
10:52 am

লিংক কপি করা হয়েছে!

লিগ শিরোপা জয়ের পর হাতে ফিলিস্তিনি পতাকা: উৎসবে মাতলেন লামিন ইয়ামাল

ফিলিস্তিনের পতাকা হাতে আলোচনায় লামিনে ইয়ামাল

সংগৃহীত ছবি

স্পেনের ফুটবলের উদীয়মান তারকা Lamine Yamal আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার মাঠের নৈপুণ্যের কারণে নয়, বরং ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছেন FC Barcelona-এর এই তরুণ ফুটবলার।

লা লিগা শিরোপা জয়ের উদযাপনে ছাদখোলা বাসে দাঁড়িয়ে ফিলিস্তিনের পতাকা ওড়াতে দেখা যায় ১৮ বছর বয়সী ইয়ামালকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, পতাকা হাতে থাকা ইয়ামালকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করছেন সমর্থকেরা।

রোববার চিরপ্রতিদ্বন্দ্বী Real Madrid-কে ২-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। এবারের এল ক্লাসিকোর ফলেই নির্ধারিত হয় লিগ চ্যাম্পিয়নের নাম।

শিরোপা উদযাপন উপলক্ষে সোমবার বার্সেলোনা শহরের বিভিন্ন সড়কে নেমে আসে হাজারো সমর্থক। খেলোয়াড়দের বহনকারী বাসকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। সেই উদযাপনেই ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় ইয়ামালকে, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলার পর Barcelona শহরটি ফিলিস্তিনপন্থী আন্দোলনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। সেখানে নিয়মিত ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া গাজায় অবরোধ ভাঙতে সহায়তাবাহী নৌবহরের যাত্রার অন্যতম সূচনাস্থলও ছিল এই শহর।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...